পিরোজপুর অফিস : পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্তির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপে গিয়ে তিনি এই দফাগুলো তুলে ধরেন। এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন আরও শক্তিশালী হলে একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা প্রতিবেশীদের আনন্দ-উৎসবে শরিক হতে চাই এবং সুখ-দুঃখে পাশে থাকার বার্তাই আমরা আজ পৌঁছে দিয়েছি।” তিনি আরও বলেন, “অভিন্ন সম্প্রীতির এই আবহমান বন্ধনকে ধরে রেখে সবাই মিলে শান্ত, উন্নত ও সম্প্রীতিপূর্ণ এক পিরোজপুর গড়ে তোলা আমাদের লক্ষ্য।”
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments