স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে বরাবরের মত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ'র এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর দক্ষিন জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
আলোচনাসভায় বক্তারা সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক,
মহান বিপ্লবী, মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একদিকে যেমন সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা হিসাবে চিন্থিত হয়ে আছে, ঠিক তেমনই অন্য দিকে সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে, বিপ্লবী সিপাহীদের সাথে বিশ্বাসঘাতক করে সাজানো সামরিক আদালতে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সিপাহী-অভ্যূত্থানের মহানায়ক কর্নেল আবু তাহেরকে ফাঁসিতে হত্যা এবং জাসদনেতা মেজর জলিল, আ স ম আবদুর রব, হাসানুল হক ইনুকে দীর্ঘমেয়াদি কারাদন্ড দেয়ার ঘটনা বিশ্বাসঘাতকতার কলংকজনক অধ্যায় হিসাবে চিন্থিত হয়ে আছে। বক্তারা বলেন, দেশকে রাজনীতিশূন্য করা, বিরাজনীতিকরণ এবং মাইনাস ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। বক্তারা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং রাজনৈতিক নেতাদের নামে দায়ের করা ঢালায় মিথ্যা মামলায় সাজানো আদালতে প্রহসণমূলক বিচার বন্ধ করার দাবি জানান। বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থাকে মবের মুল্লুক হিসাবে চিন্থিত করে বলেন, দেশে চলমান রাজনৈতিক শূণ্যতা, শাসন শূণ্যতার অবসান ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার কোনো বিকল্প নাই। বক্তারা, দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সুপরিকল্পিত রাষ্ট্রীয় রাজনৈতিক নিপীড়ন বন্ধ করার দাবি জানান। বক্তারা বলেন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-সংস্কৃতি-অর্থনীতিতে বিদ্যমান সকল ধরণের বৈষম্যের অবসানে দেশকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করার সংগ্রামে সাম্যবাদী, সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments