মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন
ডেস্ক রিপোর্ট: ঢাকাস্থ চীনা দূতাবাস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে, চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ বা আঙ্গুল তোলা সহ্য করবে না এবং মার্কিন রাষ্ট্রদূতের কিছু মন্তব্যকে তারা দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছে।
চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সঙ্গে চীন-এর সম্পর্ক গত প্রায় ৫০ বছর ধরে পারস্পরিক সম্মান, সমর্থন এবং লাভ-লাভ মূলক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। এতে দুই দেশের জনগণের জন্য সার্থক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ভূমিকা রয়েছে।
এই প্রতিক্রিয়া আসে এমন এক সময় যখন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পূর্বের একটি বক্তব্যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ও চীনের প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং অংশ-বিশেষে চীনের সাথে জড়িয়ে পড়ার ঝুঁকি-সমূহ সম্পর্কে আলোচনা করেন।
চীনা দূতাবাসের বরাতে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে ভুল তথ্য প্রচার এবং ভুল উদ্দেশ্য থাকতে পারে, যা তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করছে। পাশাপাশি, তারা যুক্তরাষ্ট্রকে বলেছে যে, বাংলাদেশ-চীন সম্পর্ককে ঘিরে কেন্দ্রীয় ভূমিকা রাখার ক্ষেত্রে বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যা বাংলাদেশের স্থিতিশীলতা এবং উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে।
এই বিবৃতিতে চীন আবারও জোর দিয়ে উল্লেখ করেছে যে Bangladesh-China সম্পর্ক শুধুমাত্র দুই দেশের মধ্যে-তৃতীয় কোনো দেশের বিশ্লেষণ বা হস্তক্ষেপ এতে প্রযোজ্য নয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments