সিংড়া (নাটোর) প্রতিনিধি: গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের নলবাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীদের ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্ডবাসী।
শুক্রবার সকাল ১০টায় ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে পাঁচ লাড়ুয়া বাজারে এই মানবন্ধন করা হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো¯Íফা কামাল (তালা), মোঃ সিদ্দিকুর রহমান (টিউবয়েল), মোঃ আব্দুল হালিম খান (ফুটবল), জাহেদ আলী, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা বলেন, নলবাতা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের যোগসাজশে প্রতিপÿ মোঃ দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা ভোট গণনার কিছুক্ষণ আগে ভয়ভীতি দেখিয়ে এজেন্টদের স্বাক্ষর নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেন এবং কেন্দ্রের বাহিরে অতর্কিতভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকদের উপর হামলা করেন। এমন বিশৃঙ্খলার সুযোগে ভোট কারচুপি করে দেলোয়ারের বৈদ্যুতিক পাখাকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। বক্তারা ভোট কারচুপির তীব্র প্রতিবাদ ও পুনরায় ভোটের ব্যালট গণনার দাবি জানান।
এর আগে গত ২৭ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মো¯Íফা কামাল (তালা) ও মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত পৃথকভাবে উপজেলা রিটার্নিং অফিসার বরাবর ভোট কারচুপির অভিযোগ ও পুনরায় গণনার দাবি করে লিখিত আবেদন করেন ওই দুই ভুক্তভোগী সদস্য প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমাদের কোনো করনীয় নাই, এটা নির্বাচন ট্রাইবুনালের বিষয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments