বরিশাল অফিস : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল, এখনো সব সময় পাশে থাকে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন, গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পান।
আজ বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সদর উপজেলা’র ৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সমাজের সুবিধাভোগী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, দেশের আজকের সর্বত্র উন্নয়ন শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। জনগণের মাথাপিছু আয় হবে ১২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশকে ঐ অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনাকে নেতৃত্বে থাকতে হবে। তার সততা, সাহসিকতা ও দূরদর্শিতা এই তিন গুণের জাদুর পরশেই দেশ আজ অনন্য উচ্চতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments