স্টাফ রিপোটার: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে এই সরকার নির্বাচিত হতো তাহলে জনগণের কষ্ট হয় এরকম কোন সিদ্ধান্ত সরকার নিতে পারত না।
তিনি বলেন, তারা (সরকার) দুই মাসের মধ্যে তিন তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এত বেশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এত বেশি চুরি চামারি করেছে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে। পত্রপত্রিকা প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।
মঙ্গলবার (৭ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয়তাবাদী দল- বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, আজকে সারাদেশের মানুষ একটি অত্যাচারী, একটি অনির্বাচিত, একটি অহংকারী সরকারের অধীনে। তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, ছোট ব্যবসায়ী আজ জীবন নির্বাহ করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃসহ হয়ে পড়েছে।
তিনি বলেন, এই পবিত্র রজনীতে আল্লাহ তায়ালার কাছে আমাদের প্রার্থনা হবে তিনি যেন আমাদের এই দুঃশাসন, এই অপশাসন, এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুম থেকে আমাদের যেন মুক্তি দেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম; যে আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন। যেটা এই সরকার লুট করে ফেলেছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোজেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments