স্টাফ রিপোর্টার: নভেম্বরে দেশে ১৯টি গণপিটুনির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। শনিবার (৩০ নভেম্বর) মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিটুনিতে নিহতের মধ্যে ৩ জন চোর সন্দেহ, ২ জন চুরির অভিযোগ, ২ জন ডাকাত সন্দেহ, ১জন সন্দেহ জনক চাঁদাবাজ, ১ জন তর্কাতর্কির জের এ ১ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীঘ কর্মী। রিপোর্টে নভেম্বরে মোট ৪৪টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ নিজে তথ্য সংগ্রহ করে এ জড়িপ করে থাকেন।
সংস্থাটি জানায়, নভেম্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ৪ জনের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সময় কার হেফাজতে একজন বন্দির আত্মহত্যাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
এসময় ৩৯টি রাজনৈতিক সহিংতার শিকার হয়েছে ৪১৪ জন।তাদের মধ্যে ৭ জন নিহত ও ৪০৭ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ।
আরও জানায়, নভেম্বরে মামলায় আসামী করা হয় ৫ হাজার ৮শ ৫৬ জন। অজ্ঞাতনামা আসামী ৫ হাজার ৫শ ১৭ জন।
এছাড়া হামলা-পাল্টা হামলায় ২২২ জন শিক্ষার্থীসহ নারী ও শিশু আহত হয়েছে। একই সময় ৩১ জন সাংবাদিক দ্বায়িত্ব পালনকালে হুমকি ও নির্যতনের স্বীকার হয়েছেন।
এমএসএফ জানিয়েছে, নভেম্বরে ৩২০টি নারী নির্যতনের ঘটনা ঘটেছে। ধর্ষনের ঘটনা ২৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ৭টি , ধর্ষণ ও হত্যা ২টি । এদের মধ্যে ৫ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments