ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ সারা দেশে গণপরিহনে ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বাড়ানোর নিয়ম মেনেই ভাড়া নিচ্ছে বিআরটিসি বাস। অতিরিক্ত বাড়তি ভাড়া নিচ্ছে না। তবে বর্ধিত ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। একেক জনে একেক কথা বলছেন। কেউ বলছেন তেলের দাম এত বেশি না বাড়িয়ে ধাপে ধাপে বাড়াতে পারতেন। কেউ বলছেন সরকার তো জনগণের সরকার না, যদি জনগণের সরকার হতো তাহলে এতো টাকা বাড়াতেন না।
জানা গেছে, অন্যান্য বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নিতে চাচ্ছে না। ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাচ্ছে। সরেজমিনে রোববার সকালে রাজধানীর কলেজগেট, ফার্মগেট, সদরঘাট, গুলিস্তান, যাত্রাবাড়ী, শাহবাগ, তেজগাঁও, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাংলানিউজ জানায়, গাজীপুর থেকে সদরঘাট অভিমুখী গুলিস্তান পরিবহনে মহাখালী থেকে পল্টন পর্যন্ত ভাড়া ২০ টাকা হলেও, বাসের কন্ট্রাকটাররা ৩০ টাকা দাবি করছেন। যা ৩৫ পয়সা কিলোমিটার হিসেবের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, বলাকা পরিবহনের বাসগুলোতে সায়েদাবাদ থেকে মতিঝিল পর্যন্ত নির্ধারিত ভাড়া ১৫ টাকা হলেও সেখানে ২০-২৫ টাকা ভাড়া দাবি করা হচ্ছে। খোঁজ-খবর নিয়ে দেখা গেছে অন্যান্য রুটেও মোটামুটি একই অবস্থা।
জানতে চাইলে শাহাদাত হোসেন নামে একজন বলেন, এসব নতুন কিছু না ভাই। প্রত্যেকবার তেলের দাম বাড়লেই চালক-হেলপাররা এরকম উল্টোপাল্টা ভাড়া দাবি করেন। বাধ্য হয়ে আমরাও দিই। কারণ, অন্যকিছু তো এফোর্ট করতে পারব না।
এসব বিষয়ে জানতে চাইলে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমরা এই আশঙ্কাই করছিলাম। সরকার ভাড়া বাড়াতে পারে, কিন্তু সেটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা, ইতোমধ্যেই এ বিষয়ে আপত্তি জানিয়েছি। আদতে, ভাড়ার হিসেবের ফাঁক-ফোঁকর জনগণকে বুঝতে দেওয়া হয় না। ফলে, মালিকপক্ষ ও শ্রমিকরা মিলে সে ফায়দা লুটে নেয়।
এদিকে, বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি মনিটরিং করবে বিআরটিএ। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে বিআরটিএ'র ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments