নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে এম্বেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বুধবার দুপুরে নেদারল্যান্ডসের এম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি,যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া,অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে জোট,জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বানিজ্য এবং ডিপ্লোমেটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন-ই হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি। এই প্রক্রিয়াতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা প্রদানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস।
ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন; বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বানিজ্যিক সমৃদ্ধতায় নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।
আলেচনাকালে রাষ্ট্রদূত ইউরিস-এর সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক এবং জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments