স্টাফ রিপোটার: গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পল্লবীর ৩ ও ৫ নং ওয়ার্ডে তাদের বাসায় এসব পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
এসময় আমিনুল বলেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আর সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য আজকে গুলি চালানো হচ্ছে। গুম করা হচ্ছে। যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সেদেশকে কখনই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশক জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ সরকার গণতন্ত্রকে বন্দী রেখে অবাধ লুটপাট করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা আর কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নিজেদের আখের যোগাচ্ছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে দেশের জনগণ সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে। ঈদের পর জনতার আন্দোলনে এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, ইনশাআল্লাহ।
এসময় রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক এম আশরাফুল ইসলাম, আলী আহমেদ রাজু, আইয়ুব আলী তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, থানা বিএনপি নেতা মো. নয়ন,মো. শাহীন, সোলাইমান হোসেন, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, পল্লবি থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ আলি গাজিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments