কুমিল্লা অফিস: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ; অভ্যন্তরীণ ও ভারতের সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
আজ (শনিবার) মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে 'কুমিল্লা' নামেই হবে।
এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা।
কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments