এম নজরুল ইসলাম তালা,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ওহিদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা ও ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আমজাদ বিশ্বাস (৪৮), পিতা-শের আলী বিশ্বাস, সাং-জাতপুর, থানা- তালা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামী সহ সর্বমোট ৪ জন কে এজাহারনামীয় আসামী করে এস আই অহিদুর রহমান এর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তালা থানার মামলা নং-২/৩৪, তারিখ-১৪/০৩/২০২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১০ (ক)/৪১ রুজু করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments