ডেস্ক রিপাের্ট: বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ৫ দফা দাবিতে নীলক্ষেত মোড়ের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে ২৩ ডিসেম্বর পুলিশ দফায় দফায় বাধা, পুলিশ কর্তৃক মাইক বন্ধ করে দেওয়া, প্রচারপত্র বিলি ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি কমরেড মোহাম্মাদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক বলেন, পুলিশ বিনা উস্কানিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে দফায় দফায় বাধা দিয়েছে। এর আগে ঢাকা শহরের নবাবপুর মোড় ও মতিঝিল অঞ্চলে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিনা ভোটে ক্ষমতায় আসীন এই সরকার জনগণের নূন্যতম গণতান্ত্রিক প্রতিবাদকে ভয় পায়। এই প্রতিবাদ বন্ধ করতে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা, নির্যাতন, গায়েবী মামলা, গ্রেফতারের পথ বেছে নিয়েছে। গুম, খুন, বিনা বিচারে হত্যাকান্ড, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিরোধী মত দমন করে সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে মরিয়া। কিন্তু ইতিহাসের শিক্ষা এটাই, এভাবে কোনো গণবিরোধী, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে পারে না।
বিবৃতিতে জনগণকে ভোট, ভাত ও মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার ও রক্ষায় বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments