কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। রবিবার বেলা এগারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে এটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে ব্লু-গার্ডের সদস্যরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও প্রায় ১ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোট এবং একটি কান কাটা ছিল। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটি চাপা দেয়। এর আগে গত বর্ষা মৌসুমে কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির একাধিক মৃত ডলফিন ভেসে আসে। সেগুলো উদ্ধার করে নমুনা সংগ্রহ করে গবেষকরা বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক ল্যাবে পাঠনো হয়েছে বলে জানা গেছে।
ইউ এস এইড ইকোফিস-২এক্টিভিটি প্রকল্পের ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে জেলেদের সচেতনতা সৃস্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments