ডেস্ক রিপোর্ট: উপ মহাদেশের প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের ৯১তম জন্মবার্ষিকী আজ । বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী ১৯৩১ সালের ২৭ শে জুলাই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি স্মরণে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছে। এই উপলক্ষ্যে একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আজ ২৭ জুলাই ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন। তিনি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
মন্ত্রী বিবৃতিতে বলেন, বাংলা লোকগানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিল্পী আবদুল আলীম। তার কণ্ঠের মাধুর্যে লোকসংগীত পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। তার গানে জীবন, জগৎ ও ভাববাদী চিন্তা একাকার হয়ে যায়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা সংগীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক। কৈশোরেই গায়ক হিসেবে নাম করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মাত্র ১৩ বছর বয়সে তার গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। মন্ত্রী মরমী শিল্পি আবদুল আলীমের জীবনের বর্ণাঢ্য বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশভাগের পরে আবদুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও তিনি তাতেও সংগীত পরিবেশন শুরু করেন। পল্লীগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদী, ইসলামী আর এসব গানের শিল্পী হিসেবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। কণ্ঠস্বরের অসাধারণ ঐশ্বর্য নিয়ে তিনি জন্মেছিলেন। কালজয়ী শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ভক্তকুলকে কাঁদিয়ে ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments