স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা (পেশাজীবী সমন্বয়) উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মশিউর রহমান এই উপকমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য মনোনীত হয়েছেন মানিক লাল ঘোষ। যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এই কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত যুবলীগের জেলা ভিত্তিক টিমের ঝালকাঠি জেলার সদস্য সচিব ও যুবলীগের কে্ন্দ্রীয় প্রচার- মিডিয়া ও আইটি উপ কমিটিরও সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারনার পাশাপাশি বিএনপি জামাতের সহিংসতার বিরুদ্ধে জনমত সৃষ্টিতেও কাজ করবেন এই কমিটির সদস্যগন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments