স্টাফ রিপোটার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সকল মামলায় জামিন নেওয়ার পরে জামিননামা আজ জেলখানায় প্রেরন করলে তাকে আবারও হাজারীবাগ থানার একটি পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সব মামলায় জামিনের পরও আবারও জরাজীর্ণ পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় জেলখানায় প্রেরণ করা নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এরকম প্রতিদিন নতুন নতুন গায়েবি মামলায় নতুন করে একের পর এক গ্রেফতার দেখিয়ে প্রতিনিয়ত বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কারাগারে দিনের পর দিন আটক করে রেখেছে সরকার। এগুলো করে সরকার শেষ রক্ষা পাবে না। আজকে সাধারণ জনগণই আমাদের শক্তি। আর শক্তির কাছে এই নতজানু সরকারকে এবার বিদায় নিতেই হবে, এই আমাদের শপথ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৮৪টি মামলার আসামী হোন শেখ রবিউল আলম।
শেখ রবিউল আলমকে গত বছরের ২৬ ডিসেম্বর গভীররাতে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। গ্রেপ্তারের আগে তিনি নিয়মিত টিভি টকশোতে অংশ নিতেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments