ডেস্ক রিপোর্ট: নওগাঁ সরকারী কলেজে ইন্টারমিডিয়েট শাখার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানোর কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায় দফায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান আজ এক যুক্ত বিবৃতিতে এ অভিযোগ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ চুড়ান্ত দখলদারিত্ব বিস্তার করেছে, তারা ন্যুনতম ভিন্নমত তো দুরের কথা, হেল্প ডেস্ক বসানোর মত নিরীহ কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। আজ ২৩ জানুয়ারি কলেজে হেল্প ডেস্ক বসানোকে কেন্দ্র করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলা করে তারা নেতাকর্মীদেরকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেয়। এরপর আরেক দফা তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, কলেজ প্রশাসনের নীরব ভূমিকাই ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগ সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করেছে। ইতিপূর্বেও বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটলেও প্রশাসন সন্ত্রাসীদের শাস্তি না দিয়ে অঘোষিতভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে যুক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments