স্টাফ রিপোর্টার: আজ সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায় দিবেন আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণা নিয়ে রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানাগেছে, সকাল থেকেই ট্রাইব্যুনালের আশপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছেন। আদালত এলাকায় প্রবেশে সবাইকে কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
রায় ঘোষণা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিবি) এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রায় ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আগ্রহ তৈরী হয়েছে। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
রায় ঘোষণা সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবেন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments