স্টাফ রিপোটার: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১৬ ডিসেম্বর ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭:৩০টায় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে সকাল ১০:৩০টায় বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, আহসান হাবিব বুলবুল, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড ওসমান আলী, শাহজাহান কবীর, সৌমিত্র কুমার দাস প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments