স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জুরাইনে মিছিল ও পিকেটিং করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার মিছিলটি জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে দোলাইপাড় মোড়, মীর হাজীরবাগ হয়ে দয়াগঞ্জ মোড়ে এসে শেষ হয়।
ঢাকা দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক, শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে শ্যামপুর থানা বিএনপির নেতা মো. সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, সাবেক যুগ্ম আহবায়ক আজিজ মুন্সী স্বপন, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মমিন মিয়া, সাবেক সদস্য পলাশ আকন, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহবায়ক রাজন মিয়া, রাকিবুল্লা রাকিব, ৬১ নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম হাওলাদার, ৬০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান ইসলাম সুজন, ৬১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির মজুমদার, ৫১ নং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক সিপাহী, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাল মিয়া, সদস্য সচিব আল আমীন, ৬০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, ৫১ নং ওয়ার্ড যুবদলের নেতা আব্দুল মান্নান, কদমতলী থানা ছাত্রদলের নেতা রাকিব তানবিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌসিফ আহমেদ ইমরান, কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেন রাশিন, দনিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নেতা শামীম আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments