স্টাফ রিপোর্টার: ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ও তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স (বিএফআইইউ)। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে গত ২২ অক্টোবর উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত তদন্তের একটি চিঠি পাঠানো হয়।চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছে তাদের নামে কোন ব্যাংকের লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কিনা বা টাকা-পয়সার লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখবে।
তথ্য চাওয়া ২৮ সাংবাদিক হলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,ওমেননিউজ২৪ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিবিসি হেড অব পিন্টু জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, কালের কন্ঠ নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএন নিউজের জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), বাংলা ইনসাইডার সম্পাদক সৈয়দ বোরহান কবীর,নয়াদিল্লীর সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল ও চিফ রিপোর্টার জুলকারনাইন রনো, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, বাসসের মধু সুদন মন্ডল, ডিবিসির মাসুদ আইয়ুব কার্জন, আমাদের সময় পত্রিকা নির্বাহী সম্পাদক নাঈমুল ইসলাম , দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, ইডি এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডেইলী সান সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টুয়েন্টিফোর হেড অব নিউজ আশিকুর রহমান শ্রাবণ, যুগান্তরের (সাবেক) বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, স্বদেশ প্রতিদিন সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক মুখপাত্র সম্পাদক শেখ জামাল হোসেন, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহিদুল ইসলাম সৌরভ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, সাংবাদিক শ্যামল সরকার, দৈনিক ইত্তেফাক নগর সম্পাদক আবুল খায়ের এবং দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা।
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, পুশ ইন নিয়ে দু দেশ এক সাথে কাজ করছে, দু দেশের ডেমোক্রেট খুবই স্ট্রক, ভারত বাংলাদেশ মিলে একসাথে কা ...
স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে আজ শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার সঙ্গে থাকছেন স্ত্রী মিনাল ত্রিবেদী। আজ ১২ ...
সব মন্তব্য
No Comments