চট্টগ্রাম অফিস: ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, এ সরকার অবৈধ সরকার। তারা জনগণের সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের কোনো মায়া নেই, দেশের প্রতি কোনো মায়া নেই। সারাদেশ আজ এদের দুঃশাসনের বিরুদ্ধে ফুসে ওঠেছে। বাঁচার পথ নেই, ছাত্র-জনতার অভ্যুত্থানেই এ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বিকালে এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চে চট্টগ্রামের মীরের সরাইতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল ক্ষমতার রাজনীতি করে না। আমাদের সংগ্রাম জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আমাদের সংগ্রাম গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। আমাদের আন্দোলন বন্দীদশা থেকে দেশবাসীকে মুক্ত করার আন্দোলন।
তিনি বলেন, আজকে নতুন প্রজন্ম দেড় দশক যাবত ভোট দিতে পারে নাই। দেশের সকল অধিকার কেড়ে নিয়ে দেশে বাকশাল কায়েম করেছে। এ থেকে মুক্তি পেতে হলে জীবনবাজি রেখে রাজপথে নামতে হবে। আর ছাত্রদলের নেতাকর্মীরা দেশ বাঁচার এ সংগ্রামে জীবন দিতে প্রস্তুত।
পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাছান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments