স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মত পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদেরকেও দলীয়করণ করেছিলো। অথচ, এই মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখ যুদ্ধ করেননি। বরং বাঙালী জাতিকে বিপদে ফেলে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলো।
শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোহাম্মদপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে। অথচ, মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা সেইগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এরা স্বাধীনতার পরও অসংখ্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। এমনকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকেও রাজাকার বলার মত দুঃসাহস দেখিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই জাতিকে বিপদে ফেলে পালিয়ে যায়। আসলে শেখ হাসিনার দেশের জনগণের প্রতি কোনো মায়া নেই, এমনকি তার পিতার প্রতিও নেই। যদি থাকতো তাহলে যখন তার বাবাকে হত্যা করা হলো তখন বাবার লাশটি পর্যন্ত দেখতে আসেননি তিনি। যে মানুষকে ভালবাসে না তার কাছে দেশ নিরাপদ নয়।
এসময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ, সদস্য আহমেদ আলী, থানা সভাপতি শুক্কুর মাহমুদ, থানা বিএনপি নেতা এনায়েতুর রহমান এনায়েত, জামাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments