স্টাফ রিপোটার: বাংলাদেশকে ধুমপান ও মাদকমুক্ত করতে হলে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার পাশাপাশি এর বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে ধুমপান ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তাঁর এ সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূল থেকে শুরু সকল স্তরে জনসচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আয়োজিত " তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ, মোহাম্মদ সাহিদুজ্জামান, প্রাণ গোপাল দত্ত ও শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে ধুমপান ও মাদকমুক্ত, সুস্থ্য ও কর্মক্ষম মানব-সম্পদ তৈরি করতে হবে। বাংলাদেশে ধুমপায়ী বনাম অধুমপায়ীদের একটি যুদ্ধ চলছে। ধুমপায়ীদের বিরুদ্ধে অধুমপায়ীরা অনেক পরে জাগরণ সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করেছে তবে এ লড়াইয়ে মানুষ ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এ যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমেই বৈশ্বিক পেক্ষাপটে কাঙ্খিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর সুবিধা নেয়া সম্ভব।
মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধুমপায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, গন্তব্যস্থান নির্ধারন করে দিয়েছেন, আমাদেরকে ২০৪১ সালের মাঝে দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, ধুমপানমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ করতেই হবে। একটা সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কল্পনা করতে পারে নি বর্তমানে তা বাস্তব । এখন স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী ডেল্টা প্রকল্প উপস্থাপন করেছেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করি ২০৪১ সালের মাঝে আমরা তামাকমুক্তও হতে পারব।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
ড. আতিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটিএফকের লিড পলিসি এডভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক, অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, বিইআরের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল। এছাড়া গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments