ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে পল্লবী থানা পুলিশ গ্রেফতার করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
জানাযায়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ একাধীক মামলা রয়েছে।
এরআগে সোমবার রাত সোয়া একটার দিকে ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।
গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বসন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে জয়লাভ করেন আলোচিত সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবি।আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহাবুব আলীকে পরাজিত করেন সুমন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments