ডেস্ক রিপোর্ট: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার (২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সহায়ই কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, ২৬ মার্চ তালিকা প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষের দিকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশের ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, সনদপত্র ও প্রত্যয়নপত্র প্রদান এবং ভুয়া সনদপত্র ও প্রত্যয়নপত্র বাতিলের বিষয়ে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
মন্ত্রণালয় কমিটিকে আরো জানায়, সর্বশেষ ২০১৪ সালে অনলাইন ও সরাসরি আবেদন দাখিলকারী মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৩৩৮ উপজেলায় ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই শেষ হয়েছে। ১২০টি উপজেলার ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই অনিষ্পন্ন রয়েছে। ১৭২টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২৪৪টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন অনিষ্পন্ন রয়েছে। মামলা বা অন্য কারণে ৬৪টি উপজেলার প্রতিবেদন পাওয়া যায়নি। যেসব কমিটি থেকে মামলা বা অন্যান্য কারণে প্রতিবেদন পাওয়া যায়নি সেসব কমিটি হতে প্রতিবেদন প্রাপ্তির লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে।
গতকালের বৈঠকে স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটিকে জানায়, এই কাজের জন্য গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ বেতার এখনো সেই চিঠির জবাব দেয়নি। এছাড়া বৈঠকে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পর্কিত, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের কাছ থেকে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প নির্মাণ সম্পর্কে আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতালসমূহে মন্ত্রণালয় কর্তৃক তদারকি করার জন্য সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম এবং ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন। -ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments