স্টাফ রিপোর্টার: আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত । সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আজ ঢাকায় শাহবাগস্থ বিএসএমএমইউ'র শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিএসএমএমইউ'র মনোরোগবিদ্যা বিভাগ এবং এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।
বিএসএমএমইউ'র এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ'র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোঃ শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments