কে এম মাহমুদ হোসেন রাজবাড়ী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক আবু সাঈদ চাদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজবাড়ীতে দায়েরকৃত দুইটি মামলায় এ রায় দিয়েছে ।
আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দাঁয়ের কৃত মামলা সমূহ:
কালুখালী থানা মামলা নং ১৩ তারিখ ২৫/০৫/২৩ জি আর-৭১/২৩ ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৭/২৯। পাংশা থানা মামলা নং- ২১ তারিখ ২৮/০৫/২৩, জি আর- ১০০/২৩, ধারা-১২০/৩৪ পেনাল কোর্ট।
উল্লেখ্য গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি সরকার বিরোধী সমাবেশে, বিএনপি নেতা আবু সাঈদ চাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিরুদ্ধে গত ২৫ মে ২০২৩ তারিখ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে এবং ২৮ মে ২০১৩ তারিখ পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জালাল বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন উল্লেখিত মামলায় হাজিরা দিতে আবু সাঈদ চাঁদকে জামালপুর জেলা কারাগার থেকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments