সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাঁর রাজনীতি কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনত মানুষের জন্য।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছে। এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারো বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন।
প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। সারাদেশে ২ কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।
পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর ক্ষমতা, শক্তি এবং অর্থ দিয়ে এদেশের গরীব মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য। সিংড়ায় ১লাখ ৯ হাজার পরিবারেরর মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ১ হাজার ৫৩০ জন বয়স্ক বাবা-মা ভাতা পাচ্ছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ৮৮৪ জন বোন বিধবা ভাতা পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম শাহজাহান আলী প্রমুখ।
এর আগে স্থাপনদিঘী-উদিসা সাব-মার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে পাকিশা উচ্চ বিদ্যালয় ও ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments