স্টাফ রিপোটার: ৭ জানুয়ারি একতরফা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে আজ ২৩ ডিসেম্বর ২০২৩ রাজধানীতে প্রচারাভিযান শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। সকাল ১১টায় পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত ‘একতরফা নির্বাচন বর্জন-রুখে দাঁড়ান, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার’ আহবান জানানো, প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হয়।
এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, (বাসদ মার্ক্সবাদী)’র মানস নন্দী, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নাসির উদ্দীন প্রিন্স, সিপিবি’র জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, জাহিদ হোসেন খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা ভোট চাই, কিন্তু ভোটের নামে তামাশা ও লুটপাটের ভাগাভাগি চাই না। মানুষের ভোট ও কাজের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ভাগাভাগি রুখে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ বলেন, বিগত দু’টি প্রহসনের ভোটে তথাকথিত নির্বাচিতরা টাকার পাহাড় গড়ে তুলেছে, এলাকায় জমিদারতন্ত্র কায়েম করেছে। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এবারের ভোটের নামে তামাশা রুখে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রচারাভিযানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারপত্র নেন ও প্রচারাভিযানে শামিল হন।
।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments