ডেস্ক রিপোর্ট : পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা জেলার সাভার, সবুজবাগ, মিরপুর, ভাটারা, লালবাগ ও শনিরআখড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজকের অভিযানে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং বিসমিল্লাহ স্টোন ইঞ্জিনিয়ারিং নামক ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভাটারা ও বেড়াইদ এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।সবুজবাগ এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৪টি প্রতিষ্ঠান হতে মোট ৬৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহনের কালোধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ১৪টি যানবাহন হতে মোট ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। শনিরআখড়া এলাকায় মানমাত্রাতিক্ত হর্ন দ্বারা শব্দ দূষণেরকারণে ২টি যানবাহন হতে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। লালবাগ এলাকায নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা এবং জেনারেটরের মানমাত্রাতিক্ত শব্দ দ্বারা দূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments