ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১০ ডিসেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, আমরা আমাদের মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্তির চেতনায় স্বাধীনতা অর্জন করেছিলাম এই ডিসেম্বর মাসে। গত ৫৩ বছরে শাসকশ্রেণি সেই চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় তা অপূরিত থাকায় এবারেও অনুরূপ চেতনায় জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।
কিন্তু আমরা দেখলাম, গণঅভ্যুত্থানের পর একটি চিহ্নিত গোষ্ঠী ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, মাজার, মন্দিরে হামলা এবং প্রগতিশীল ব্যক্তিবর্গের উপর ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে চলেছে।
বিবৃতিতে তিনি বলেন, একদল দুষ্কৃতিকারী-উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লায় নওয়াব ফয়জুনন্নেছা চৌধুরীর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ভাস্কর্যে কালি লেপন করে বিকৃত করে দেয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে প্রতিকৃতি ও ভাস্কর্যের কালি মুছতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী বাসদ নেতা আবদুর রাজ্জাকের উপর হামলা চালায়। কিল, ঘুষি, বুকে-পিঠে লাথি মেরে এবং পিস্তল দিয়ে মাথায় আঘাত করে আবদুর রাজ্জাককে মারাত্মকভাবে জখম করে। বিবৃতিতে তিনি কমরেড আবদুর রাজ্জাকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ সর্বস্তরের জনগণের মধ্যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণঐক্য সৃষ্টির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক উন্মাদনা যে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থি, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সাথে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গণঐক্যকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং সকল প্রকার ধর্মান্ধ সাম্প্রদায়িক উন্মাদনা ও উসকানীর হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments