স্টাফ রিপোটারঃ বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণআন্দোলনে ভীত সরকার দমন নিপীড়ন চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাণ্ডব চালাচ্ছে । মঙ্গলবার ১৭ জানুয়ারি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ।
তিনি বলেন, স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করবার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সরকারের মন্ত্রী নেতারা হর-হামেশায়ই বলেন, দেশে সকলের রাজনীতি করবার অধিকার রয়েছে। বিদেশীদের সামনে তারা বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার না কি সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সরকারের এই বয়ান সর্বৈব বানোয়াট ও ভিত্তিহীন।
এমরান সালেহ প্রিন্স বলেন, গতকাল দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ ও মিছিলের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এই কর্মসূচি সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সরকার দমন নিপীড়ন চালায়, প্রতিবন্ধকতা সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ করে এবং কর্মসূচি চলাকালে হামলা চালায়। অধিকাংশ জায়গায় কর্মসূচি পালন না করতে প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হয়। সরকারের বাধা, বিঘ্ন, হামলা, গ্রেফতার উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করে বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারী সিদ্ধান্তের প্রতিবাদ এবং দাম কমানোর দাবি উচ্চকিত করায় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ শামীম, (দফতরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments