কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ কয়রা-পাইকগাছাবাসীর প্রতি নৌকার প্রার্থী রশীদুজ্জামানের খোলা চিঠি দিযেছেন। খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হয়েছে:
প্রাণ প্রিয় কয়রা-পাইকগাছাবাসী সকলের প্রতি রইলো সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই। কারণ আপনাদের কারণেই আমি আজকের আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল, তখন আপনাদের ভালোবাসা আমাকে বেঁধেছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে। আজও ছিঁড়তে পারিনি সেই মায়ার বাঁধন। আপনাদের ভালোবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে।
প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাড়ির খবর। আমার পরিবার, বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে। আমার বাড়ি ফেরার পথ চেয়ে, কিন্তু ফিরতে পারিনি কোন দিন, পারিনি আপনাদের আর সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে। অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই দিনটির কথা আমি ভুলতে চেষ্টা করেছি আপনাদের ভালোবাসায়। যে দিনটি আমি প্রথম বাবা হওয়ার খবরটি পেয়েছিলাম কারাগারের লোহার প্রকোষ্ঠে বসে। খুব কষ্ট লেগেছিল আমার প্রথম সন্তানের জন্য। যে দিন সে তার বাবার প্রথম স্পর্শ থেকে বঞ্চিত হয়েছিল আমার কারাবাসের কারণেই। আশায় বুক বেঁধেছিল আমার পরিবার তথা সন্তানেরা। এই ভেবে যে, তাদের পিতা এক সন্তানকে বঞ্চিত করেছে তার লাখো পাইকগাছা-কয়রাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য।
লড়াইয়ের সাথিরা, মিছিলের এবং শ্লোগানের সাথিরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়। আর সেই প্রেরণাই আমাকে নির্বাচনের সাহস যুগিয়েছে। আমি বিত্তবান, তবে ধনে নয়, বিত্তবান আপনাদের ভালোবাসায়। সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত। চেষ্টা করেছি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকার। চলার পথের ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই। কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে ভুল বুঝবেন না। পথ চলতে চলতে জীবনের ৪৫ টি মূল্যবান বছর কখন যে এই রাজনীতির ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি। অকালে চুলের একটিও আজ আর হয়ত অবশিষ্ট নেই পাক ধরতে। কমতে শুরু করেছে শরীরেরও বল, কেবল কমেনি আপনাদের কাছ থেকে পাওয়া মনের বল। আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত কয়রা-পাইকগাছা গড়ার। সময় এসেছে জেগে ওঠার। আগামীকালের নতুন সূর্যকে শপথ করে আসুন এই নির্বাচনে৷ আপনার, আমার, সকলের প্রিয় নৌকা প্রতীকে মূল্যবান ভোট প্রদান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের সকলের স্বপ্নের কয়রা-পাইকগাছা গড়ে তুলতে অবদান রাখি।
নিবেদক: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকার প্রার্থী মো: রশীদুজ্জামান।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments