স্টাফ রিপোটার: ঢাকা ৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন অভিযোগ করে বলেছেন, সরকারদলীয় প্রার্থীর ইন্ধনে তার কর্মীরা লাঙ্গলের সমর্থকদের বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন। তারা লাঙ্গলের পক্ষে ভোটার স্লিপ বিতরণ করতে দিচ্ছে না। তিনি বলেন, আমার শঙ্কা নির্বাচনের দিন লাঙ্গলের সকল এজেন্টদের ভোটকেন্দ্র বের করে দিবে। ইতিমধ্যে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
সোমবার বিকালে পুরান ঢাকার লালবাগ রোড এক নির্বাচনী সভায় তিনি এসব অভিযোগ করেন। এরআগে হাজী মিলন দিনব্যাপী নয়াবাজার টিন পট্টি, বংশাল, নাজিরা বাজার, উর্দু রোড, আবুল হাসনাত রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, নাজিম উদ্দীন রোড, চকবাজার এবং লালবাগ কেল্লা এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
হাজী মিলন বলেন, এত্র এলাকায় লাঙলের পক্ষে জোয়ার ওঠেছে। যেখানে গণসংযোগ করতে গিয়েছি ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন। পুরান ঢাকাবাসী কোনো সন্ত্রাসীদের ভোট দিবে না। নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করলেও কর্ণপাত করছে না।
গণসংযোগকালে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাজী মিলনের সাথে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments