স্টাফ রিপোর্টার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সাথে।
তিনি বলেন, ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ, বিএমডিসি'র অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অংকের অর্থের বিনিময়ে ডাক্তারী করে যাচ্ছেন।জনগণের আন্দোলনের ফসল যে সরকার সেই অন্তবর্তীকালীন সরকার কোনো নজর দিচ্ছে না।
বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে নির্দেশে জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গুলিবিদ্ধ হয়ে আহত হবার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে ।
ডা. রফিক বলেন, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন’, এমন মন্তব্য করে তিনি বলেন, তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।
এসময় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগন্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম, ডা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments