স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বর মাস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে। সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে। দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে। এতে ড্রাইভাররা হর্ন বাজানো কমাবে।
আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ু দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটর যান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরো জানান, মোটরযান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকায় পুরাতন মোটরযান নিষিদ্ধ করতে ছয়মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে মোটরযান মালিকগণ পরিবেশ বান্ধব মোটরযানে রূপান্তরের পদক্ষেপ নেবে।
উপদেষ্টা বলেন, পুরাতন মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ুমানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।তিনি বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে ঢাকায় শ্বাস নেওয়ার মতো বাতাস থাকবেনা। সরকার এমনভাবে কাজ করবে যাতে দূষণ কমে এবং জনদুর্ভোগ নাহয়।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিসা জনিত দূষণ নিয়েও কাজ করা হবে।
সভায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, পুরাতন মোটরযান অপসারণের জন্য সরকার শিগগিরই একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা শহরের যানজট ও দূষণ কমাতে সহায়ক হবে। দূষণ কমানোর সাথে সাথে যেন জনদুর্ভোগ নাহয় তাও দেখা হবে। সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে দূষণ নিয়ন্ত্রণে চলে আসবে।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments