ফরিদপুর অফিস: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
আজ ( রবিবার) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম,
আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, স্বাচিপের কেন্দ্রীয় নেতা আশ্রাফুল হক সিয়াম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা সহ সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা সাংবাদিকদের বলেন, শরীয়তপুর-২ আসনের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় এনামুল হক শামীমের বিকল্প নেই। বিগত ৪০ বছরে যে উন্নয়ন হয় নি। তার চেয়ে ১০ গুন বেশি উন্নয়ন হয়েছে এনামুল হক শামীমের এই মেয়াদে। ২০১৮ সালে তিনি এমপি হওয়ার পর পাল্টে গেছে এই এলাকা। এখানে এখন আর নদী ভাঙন নেই। এখানে দলীয় কোন্দল নেই। দলীয় নেতাকর্মীরা এনামুল হক শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই শরীয়তপুর-২ আসনের ব্যাপক উন্নয়ন করতেই এনামুল হক শামীমকে প্রয়োজন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments