পোশাক খাত নিয়ে আলোচনার প্রস্তাব
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, কৃষি, ভূমি, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
কার্যসূচি অনুযায়ী, এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে। একই বিধির আওতায় গৃহীত তিনটি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মহিলা আসন-৩৩ এর সদস্য শওকত আরা আক্কারের আনা আধুনিক স্মার্ট সোলার সিস্টেম ও উন্নত আইপিএস প্রযুক্তির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ।
দ্বিতীয় নোটিশটি এনেছেন মহিলা আসন-১০ এর সদস্য নিলোফার চৌধুরী মনি। ভূ-গর্ভস্থ পানির সংকট, আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হবে এ নোটিশে। তৃতীয় নোটিশটি এনেছেন পাবনা-৫ আসনের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। জনশক্তি রপ্তানিতে সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হবে।
আইন প্রণয়ন কার্যাবলির অংশ হিসেবে আজকের বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করা হবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর অধিকতর সংশোধনকল্পে আনা বিলটি উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি মঞ্জুরের পর তিনি বিলটি উত্থাপন করবেন এবং পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব করবেন।
এছাড়া কার্যসূচিতে কমিটি পুনর্গঠন সংক্রান্ত বিষয় রয়েছে। বৈঠকের শেষ অংশে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধি অনুসারে আনা একটি প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা হবে। পাবনা-১ আসনের সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এই প্রস্তাবটি এনেছেন।
প্রস্তাবে বলা হয়েছে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান সুরক্ষা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, আন্তর্জাতিক ক্রয়াদেশ ও রপ্তানি সক্ষমতা বজায় রাখা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে সরকারের কী কী কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে বিষয়ে জাতীয় সংসদে জনস্বার্থে একটি সাধারণ আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments