ডেস্ক রিপোর্ট: ২১শে অক্টোবর’ শনিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনএফ’র জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ উপরোক্ত কথা বলেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল পর্যায়ের নেতাকর্মীদের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণে আহবান জানিয়ে বিএনএফ’র প্রেসিডেন্ট বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণার পূর্বে--১) নির্বাচন কমিশন'কে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দল সমূহকে অবহিত করতে হবে, ২) সংসদ সদস্য প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৩) নির্বাচন সংশ্লিষ্ট সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৪) সকল দলের সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে, ৫) অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবার লক্ষ্যে কমিশন'কে নির্বাচনি প্রচার-প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৩ এ সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএনএফ'র ভাইস চেয়ারম্যান এ, ওয়াই, এম, কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস, এম, ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজীব কায়সার মিথুন, কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ ইউসুফ, মো: মোশাহিদ খান, ডা: মো: সবুজ আলী, মো: মমিনুল ইসলাম, মো: মাহফুজুর রহমান, কাজী মোয়াতাসিম বিল্লাহ রিফাত, আবু সালেহ মুছা, মো: এনামুল হক, এস এম সোহাগ, মো: আব্দুল্লাহ আল নোমান, মো: শহিদুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments