স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের কোনো বিরোধী দল এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছে না। ১৪ দল ও জাতীয় পার্টি সরকারের আর্শীবাদপুষ্ট দল। এরবাইরে বিএনপি, জামায়াত, বাংলাদেশ ইসলামি আন্দোলন, বামদলসহ দেশের কোনো বিরোধীদল এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকার ও সরকারের উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করে দেশে আবার বাকশালি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার নীলনকশা করছে।
বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থন মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ফরহাদ বলেন, রাষ্ট্রের টাকা অপচয় করে বিরোধী নেতাদের নির্বাচনে আনার চেষ্টা ব্যর্থ হয়ে আবারও সেই গৃহপালিত বিরোধীদলকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। দেশের রাজনীতি, রাজনৈতিক দল এবং নেতাদের নিয়ে সরকার নোংরা খেলায় মেতে ওঠেছে। এগুলো ভালো লক্ষ্মণ না। এক আওয়ামী লীগ এতগুলো দলের অস্তিত্ব নিয়ে, ইজ্জত নিয়ে খেলছেন। আর যখন সকল দল আপনাদের ধরবে তখন আপনাদের কোনো চিহ্নই থাকবে না।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments