স্টাফ রিপোটার: পুলিশি হামলায় প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।পুলিশি হামলায় শনিবারের মহসমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় হ্যান্ডমাইকে এই হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়া পল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাচলাকালীন পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হওয়া কথা দলের পক্ষে জানানো হয়েছে।
সংঘর্ষ চলাকালে প্রায় ৪০ সংবাদকর্মী আহত হয়েছে।
সংঘর্ষে কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেন্দ্রেীয় নেতার মহাসমাবেশ মঞ্চ ছেড়ে চলে যায়।বেলা সাড়ে তিনটায় নয়াপল্টন ফাঁকা হয়ে গেলে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়।
বিএনপির সমর্থনে রোববার যুদ্ধাপরাধে অপরাধী বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামী সারাদেশে সকাল সন্ধ্যা হরাতাল ঘোষণা দিয়েছে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments