স্টাফ রিপোটার: জাতীয় সংসদ নির্বাচনে জোট মিত্রদের ৩২টি আসন ছেড়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।এর মধ্যে জাতীয় পার্টি-জাপা ২৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৩টি, ওয়ার্কার্স পার্টি ২টি ও জাতীয় পার্টি-জেপি ১টি আসন পেয়েছেন।ইসি সচিবের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
জাতীয় পার্টিকে যে আসন ছেড়ে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশারাফুজ্জামান, পটুয়াখালী-১ রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ ফকরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাক্ষমবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ সুলেমান আলম শেঠ ও নারায়নগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান প্রার্থী হয়েছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পেয়েছেন কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, লক্ষীপুর-৪ মোশারফ হোসেন ও বগুড়া-৫ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন প্রার্থী হয়েছেন। ওযার্কার্স পার্টি পেয়েছেন বরিশাল-২ রাশেদ খান মেনন ও রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা প্রার্থী হয়েছেন। এবং জাতীয় পার্টি-জেপি পেয়েছেন পিরোজপুর-২ আসনো আনোয়ার হোসেন মঞ্জু।
এদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments