স্টাফ রিপোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শেষদিনে দিনমজুর ও অসহায়, দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
বৃহস্পতিবার বাদ জহুর ৭০ নং ওয়ার্ড শুণ্যারটেংরা জাতীয় শোক দিবসের দোয়া-মিলাদ ও তবারক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ৭০নং ওয়ার্ডের শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এরআগে দিনভর আলেম-ওলামাদের দিয়ে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। শোক দিবস উপলক্ষে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় মাসব্যাপী কর্মসূচি পালনের শেষ দিনে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে আবারো নৌকায় ভোট চেয়েছেন তিনি।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, ৭৫এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। তিনি বলেন, শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ২১ আগস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ্ রাব্বুল আলামীন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনারা দোয়া করবেন আল্লাহতায়ালা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মনির হোসেন মোল্লা মঞ্জু‘র সভাপতিত্বে ও ৬৪ নং ওয়ার্ড মাতুয়াইল উত্তরপাড়া ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান মোল্লা সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। এরআগে বৃহস্পতিবার দুপুরে শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ সঞ্চালনায় বক্তব্যে রাখেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মো: আব্দুল মালেক।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments