স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিরোধী দলবিহীন অবৈধ ভোটারবিহীন নির্বাচনে ভোট ডাকাতি করে নৌকাকে জয়ী করতে হয়েছে। সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের প্রেসক্রিপশন মোতাবেক টিক মার্ক দিয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে। একতরফা অবৈধ নির্বাচন শুধু দেশবাসীই নয়, গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখান করেছে। আমেরিকা, বৃটেন, কানাডাসহ উন্নত রাষ্ট্রগুলো এই নির্বাচনকে প্রহসনমূলক বলে ইতিমধ্যে বিবৃতিতে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন বর্জন করায় জনগণের কাছে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর-পল্টন হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে জোট নেতারা লিফলেট বিতরণ শেষ করেন।
তিনি বলেন, মীর জাফরদের স্থান কোথায় নেই। আওয়ামী লীগের পাশাপাশি যেসকল বিশ্বাসঘাতক জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে অবৈধ নির্বাচনে অংশ নিয়ে একদলীয় শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার অংশীদার হয়েছে ইতিহাস তাদের মার্জনা করবে না। মীরজাফর ও ঘষেটি বেগমের মতো তাদেরও পতন হবে। বেঈমানদের ভবিষ্যৎ উত্তরসূরীদেরও মীরজাফরের বংশধর হিসেবে জনগণ আখ্যায়িত করবে।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments