আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের অধীন তাওয়াকুচা ফরেস্ট বিট এলাকার তাওয়াকুচা মৌজার (মায়াবী লেক) নামক স্থানে ভূমিদস্যু নুরুল হকের দখলে থাকা বন বিভাগের প্রায় ২০ একর ও সরকারী খাস খতিয়ানের প্রায় ৪ একর জমিসহ মোট ২৪ একর জমি উদ্ধার করা হয়েছে। ৫ মার্চ শনিবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ভূমিদস্যু নুরুল হকের দখলে থাকা ওই জমিতে মৎস্য চাষসহ ইটের নির্মিত পিলারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই ফেরদৌস, হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিজিবি সদস্যগণ। জানা যায়, উদ্ধারকৃত জমির মূল্য প্রায় কোটি টাকা হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, বনের জমি জবরদখলকারীদের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করে সামাজিক বনায়ন সৃজন করা হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments