স্টাফ রিপোটার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ ৯ অক্টোবর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দীর্ঘদিনের নৃশংসতার প্রতিক্রিয়ায় হামাসের হামলা এবং তাকে অজুহাত করে ফিলিস্তিনের জনগণের উপর ভয়াবহ আক্রমণ নামিয়ে আনার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কাজের অধিকার সংকুচিত করা, আল আকশা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তোষের তীব্রতাকে বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের। সাম্প্রতিক ঘটনাকে উপলক্ষ করে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে। এর তীব্র নিন্দা করে তিনি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্রকামি জনগণের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তিতে চিহ্নিত অপহরণকারীদের বিচার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
সব মন্তব্য
No Comments