স্টাফ রিপোর্টার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, ‘আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। কোনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোস করেননি। বরং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন; আজীবন লড়াই করে যাচ্ছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’
শনিবার রাতে রাজধানীর ১৪ নং ওয়ার্ড হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে সংসদে দাড়িয়ে আইন ও উন্নয়নের কথা বলার সেখানে পতিত আওয়ামী লীগ সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা দীর্ঘ ১৬টি বছর জিয়াউর রহমানের চরিত্র হরণের চেষ্টা করেছিলেন। সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। সংসদে সবচেয়ে বেশি সময় তারা ব্যবহার করেছেন জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্রহরণের কথা বলে। রাজাকার রাজাকার বলে ১৬টি বছর দেশ শাসন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু ২০২৪ সালে জুলাই-আগস্টে রাজাকার বলে ১৬দিন টিকতে পারেননি। রাজাকার বলার ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি।
নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের কতজন নেতা যুদ্ধ করেছেন? উনারা তো ভারতে পালিয়ে গিয়েছিল; সেখানে আনন্দ উৎসব করেছেন। অথচ ক্ষমতার মোহে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলতে দ্বিধাবোধ করেনি।
তিনি বলেন, ‘রাজনীতি কোনো পেশা হতে পারে না, রাজনীতি একটা আবেগ। রাজনীতি একটা দর্শন। আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই বছর আগ থেকে ৩১ দফার কথা বলেছেন; এখনো কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতার চেয়ে জনগণকে বেশি প্রাধান্য দেন। তাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে থাকা সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষদের নিয়ে তিনি আগামী দিনে সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী দিনে বিএনপি যদি দেশ পরিচালনায় যায়; সেক্ষেত্রে জনগণ হবে ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক বিএনপি নয়, বিএনপির কর্মীরাও নয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়; সবাই খেয়াল রাখবেন। আপনাদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদেরও সতর্ক করছি। যারাই অন্যায় করুক বিএনপি কাউকে ছাড় দেয় না; ছাড় দেবে না। যারা বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments