স্টাফ রিপোটার : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। বিজিবি মহাপরিচালক আজ সকালে রাজধানীর মিরপুরে বিজিবি'র অস্থায়ী নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক আজ রাজধানী ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত বিজিবি'র নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বিজিবি'র প্রতিটি সদস্যকে দেশের বৃহত্তর কল্যাণে বিজিবি'র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।
নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১,১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সন্দ্বীপে প্রথমবারের মতো দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন যে কোনো সময়ে বিজিবি'র গড়ে ৭০০টি টহল মাঠে নিয়োজিত থেকে অভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সারাদেশে নাশকতা এড়াতে বিস্ফোরক দ্রব্যের ওপর বিশেষভাবে প্রশিক্ষিত বিজিবি ডগ স্কোয়াড দেশের বিভিন্ন স্থানে কাজ করছে। একইসাথে নির্বাচনী সহিংসতারোধে যেকোনো অলি-গলি ব্যবহার করে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ও ত্বরিত ব্যবস্থা নিতে মাঠে কাজ করছে বিজিবি'র বিশেষায়িত ফোর্স Rapid Action Team (RAT)। এছাড়া বিজিবি'র Quick Response Force (QRF)ও প্রস্তুত রয়েছে যারা বিজিবি'র অত্যাধুনিক হেলিকপ্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন হওয়ার সক্ষমতা রাখে। সার্বিকভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় পূর্বক নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত আছে বলে বিজিবি মহাপরিচালক জানান। জান মালের নিরাপত্তা বিধানে যেকোনো নাশকতা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি'র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments